ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁনপুর এলাকার রেললাইনের পাশ থেকে সোহেল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সোহেল হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে।
আখাউড়া রেলওয়ে থানার (ওসি) জানান, স্থানীয় লোকজন রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, মালবাহী কোনো একটি ট্রেনে যুবকটি কাটা পড়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





