জাতীয়

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ জুলাই, ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দীর্ঘ সময় জ্বলার পর আজ শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads