নরসিংদীর রায়পুরায় বাস চাপায় আব্দুল হাই(৬০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
আজ রোববার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার মরজাল ধুকুন্দীর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ধুকুন্দীর চর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি বাড়ি থেকে বের হয়ে ঢাকা- সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অনন্যা সুপার পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১১০০৭১) বাসটি আব্দুল হাইকে চাপা দিয়ে চলে যায়।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্হানীয় বাসিন্দা ঘাতক বাসটিকে আটক করে।
নিহতের স্ত্রী জানান, মুক্তিযোদ্ধা আব্দুল হাই উপজেলার অনুষ্ঠান শেষে বাড়ি আসেন। ধুকুন্দী বাজারে যাবার সময় মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। ঘাতক বাস আমার স্বামীকে মেরে ফেললো।
স্বজনরা জানান, তার ছেলেরা বিভিন্ন স্থানে চাকরি তারা বাড়ি আসার পর আগামীকাল রাষ্ট্রিয় মর্যাদা শেষ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে দ্রুত যানজট মুক্ত করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসচালক পলাতক রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের আপত্তিতে লাশ ময়নাতদন্ত না করেই হস্তান্তর করা হয়েছে।





