রায়গঞ্জে স্ত্রীকে এসিডে ঝলসে দেয়ার অভিযোগে স্বামী আটক

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

রায়গঞ্জে স্ত্রীকে এসিডে ঝলসে দেয়ার অভিযোগে স্বামী আটক

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মার্চ, ২০২০

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে এসিডে ঝলসে দেওয়ার ঘটনায় পাষন্ড স্বামী মোতালেব হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

আজ শুক্রবার ভোরে উপজেলার সোনাখড়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্ত্রী শানু খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসিড দগ্ধ শানু একই উপজেলার আমশড়া গ্রামের আশরাফ আলী প্রামানিকের মেয়ে।

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন জানান, দুই বছর আগে মোতালেব হোসেন শানু খাতুনকে বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

গতকাল বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ অবস্থায় মোতালেব আগে থেকেই ঘরে এসিড লুকিয়ে রেখেছিল। শুক্রবার ভোরে উভয়ের মধ্যে আবারও ঝগড়া শুরু হলে এক পর্যায়ে স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করে মোতালেব। এ সময় শানুর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে পালিয়ে যাওয়ার সময় স্বামী মোতালেবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনার পরেই পুলিশ পাঠিয়ে মোতালেবকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার দায়ের হয়েছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, এসিড আক্রান্ত শানুর মুখমন্ডলের অধিকাংশ ঝলছে গেছে। তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads