সারা দেশ

রামগঞ্জে গনসংযোগ শুরু করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাচ্ছু

  • ''
  • প্রকাশিত ১ মার্চ, ২০২৪

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রামগঞ্জ উপজেলা থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দেওয়ার হোসেন দেওয়ান বাচ্ছু গনসংযোগ শুরু করেছেন।

শুক্তবার(১মার্চ) দুপুরে বালুয়া চৌহমুনী বাজার মসজিদে জুমার নামাজ পরবর্তি কাঞ্চনপুর শাহ মিরন দরবার শরিফ জেয়ারতের মধ্য দিয়ে তিনি গনসংযোগ শুরু করেন।  এ সময় উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন জনপ্রতিনিধি,সুশীল সমাজের লোকজন ও নানা শ্রেণী পেশার দুই সহশ্রাধিক লোক উপস্থিত ছিলেন।  পরে দলীয় নেতাকর্মীরা রামগঞ্জ শহরসহ বিভিন্ন ইউনিয়নে মোটর সাইকেল শো-ডাউন করেন।

দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ন সাধারন সম্পাদক।  এর আগে তিনি রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ,পৌর ও উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।  তিনি ত্যাগী, নির্যাতিত ও দলের দূর্দিন ও দূরসময়ের নেতা হিসেবে সবার কাছে পরিচিত।  এ ছাড়াও করোনাকালিনসহ বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষকে সহযোগিতা করে আসছেন।  যে কোন সামাজিক কর্মকান্ডেও তার বিচরন রয়েছে। এ জন্য উপজেলা ব্যাপী সাধারন মানুষের কাছে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

দেওয়ান বাচ্ছু গনসংযোগ শেষে সাংবাদিকদের জানান, ছাত্রজীবন থেকে দলের জন্য কাজ করে আসছি।  এ ছাড়াও বার বার দলের সিদ্ধান্তকে সন্মান করে উপজেলা চেয়ারম্যান প্রাথী থেকে ফিরে এসেছি।  এ বছর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিকে নির্বাচন হচ্ছে না।  তবুও দলের প্রতি ত্যাগ ও আমার জনপপ্রিয়তা বিবেচনা করে, আশা করি দল আমাকে সমর্থন দিবে। সেই সাথে আমি সব সময় সুখে-দুঃখে মানুষের পাশে ছিলাম।  ভবিষ্যতেও মানুষের পাশে থেকে রামগঞ্জের উন্নয়ন করতে চাই। ইনশআল্লাহ, আমি জনগনের সমর্থনে উপজেলা চেয়ারম্যান নির্বচিত হব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads