রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জে কিশোর গ্যাংয়ের সদস্য পিয়াস(২৫) ও রাকিব(২৪) এ দুই জনকে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) রাত ৮টায় কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পিয়াস কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম বিঘা সৈয়দ বাড়ির আবদুল কাদেরের ছেলে ও রাকিব হোসেন গাইনোর দিঘির পাড়ের আবদুল মান্নানের ছেলে। দুই জনেই সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।
থানা ও স্থানীয় সূত্রে জানান যায়, কাঞ্চনপুর ইউনিয়নে সৈয়দ পিয়াসের নেতৃত্বে ২০/২৫ জনের একটি কিশোর গ্যাং বাহির রয়েছে। এ বাহিনীর বিরুদ্ধে এলাকায় মারামারি,ছিনতাই ও মাদকসহ বহু অভিযোগ ও তাদের অত্যাচারে সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, কিশোর গ্যাংয়ের সদস্য পিয়াস ও রাকিব আদালতের সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। এ ছাড়াও তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পরবর্তিতে জেল হাজতে প্রেরন করা হয়েছে।





