জাতীয়

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ অগাস্ট, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জন করোনা পজিটিভ ছিলেন এবং তিন জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, মৃত সাত জনের মধ্যে রাজশাহীর পাঁচ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের একজন রয়েছেন।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩০ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ২৫৪ জন রোগী ভর্তি রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads