রাজনীতিবিদরা পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীল না হলে দেশের পরিস্থিতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বানও জানান তিনি।
শনিবার (১৮ নভেম্বর) রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় মানবাধিকার কমিশনের প্যানেল আইনজীবীদের কর্মশালায়
এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধান বিচারপতি বলেন, একজন রাজনৈতিক নেতাকর্মীর যেমন মানবাধিকার আছে, তেমনি একজন পুলিশেরও মানবাধিকার রয়েছে। সাম্প্রতিক সহিংসতার কথা উল্লেখ করে ওবায়দুল হাসান বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর বল প্রয়োগ যেমন মানবাধিকার লঙ্ঘন, তেমনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজে বাধা দেওয়াও মানবাধিকার লঙ্ঘন।





