রাজনীতি

রইসির মৃত্যু বিশ্ব শান্তির জন্য হুমকি: ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

হেলিকপ্টার দূর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার মৃত্যুতে বৃহস্পতিবার (২৩ মে) সকালে শোক জানাতে ঢাকার ইরান দূতাবাসে যান মির্জা ফখরুল। এ সময় দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করেন তিনি।

পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতার প্রয়োজন, তখনই তার মতো এমন একজন অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়। এটি বিশ্বের শান্তির জন্য হুমকির।

ইব্রাহিম রইসির মৃত্যু বিশ্ব রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, প্রেসিডেন্টের পরিবার ও আত্মীয়স্বজনসহ ইরানের জনগণ যেন এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেটাই কাম্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads