যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন রোটারিয়ান আখির

সংগৃহীত ছবি

সারা দেশ

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন রোটারিয়ান আখির

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ নভেম্বর, ২০২০

নবগঠিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রোটারিয়ান আতাউর রহমান খান আখির । গতকাল শনিবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ২০১ জন নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠিত হয় । উক্ত কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে স্থান পায় তিনি ।

রোটারিয়ান আতাউর রহমান খান আখির নেত্রকোনার কমলাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হাজী সুলতান আহমেদ খানের পুত্র । ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামীলীগের একনিষ্ঠ নেতা হিসেবে কাজ করেছেন । ছিলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতাও ।

বর্তমানে দুর্গাপুর কমলাকান্দা গণমানুষের নেতা হিসাবে বেশ পরিচিত । দুই উপজেলায় অসহায় মানুষদের সহায়তায় সব সময় তিনি নিবেদিতপ্রাণ । বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি ।

এদিকে তাকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত করায় আনন্দের বন্যা বইছে দুর্গাপুর কমলাকান্দা নেতাকর্মীদের মাঝে । গতকাল রাত থেকেই তাঁর নিজ এলাকা কৈলাটি ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীর তার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারকে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন । এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আতাউর রহমান খান আখির কে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই ।

রোটারিয়ান আতাউর রহমান খান আখের জানান, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন । আমরা তাঁর হাতকে শক্তিশালী করতে শহর থেকে গ্রাম সব স্থানেই লাগাতার কাজ করে যাচ্ছি । তবে আমাকে যুবলীগের কেন্দ্রীয় কমিটি সম্মানিত সদস্য নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ । আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করে যাবো ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads