টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে এবার ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটির পাঙ্গাস মাছ। আর এটি বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়।
গতকাল বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার কালীপুর এলাকার যমুনা নদীর ভাটির অংশে মাছটি ধরা পড়ে।
আজ শুক্রবার ভোরে মাছটি বিক্রির জন্য উপজেলার গোবিন্দাসী বাজারে তোলেন কালীপুর এলাকার শাহীন নামের এক জেলে। মাছটি একনজর দেখতে ভীড় জমায় শতশত মানুষ।
এসময় স্থানীয় লোকজন এ বিশাল পাঙ্গাস মাছটি দাম হাকান ১৬ হাজার টাকা। পরে মাছটি দরকষাকষি করে ক্রয় করেন স্থানীয় এডভোকেট শাহাদাত হোসেন বাবু।
শাহাদাত হোসেন জানান- শুক্রবার সকালে গোবিন্দাসী ঘাটবাজারে ১৪ কেজি ওজনের পাঙ্গাস মাছটি দেখতে পাই। এর আগে কখনো এতবড় পাঙ্গাস মাছ দেখেনি। মাছটি কেনার জন্য অনেকেই দামাদামি করছিল।পরে আমিসহ কয়েকজন মিলে ১৬ হাজার টাকায় কিনে নিই। এর আগে গেল একসপ্তাহ আগে এই যমুনা থেকে ধরা পড়ে ৩৫ কেজি ওজনের একটি বাঘাআইড়। মাছটি বিক্রি হয় ৩০ হাজার টাকা।





