যথাযোগ্য মর্যাদায় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল‘র জন্মদিন পালন

শেখ কামাল এর জন্ম দিন উপলক্ষ্যে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মামুনুর রশীদ

সারা দেশ

যথাযোগ্য মর্যাদায় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল‘র জন্মদিন পালন

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ৫ অগাস্ট, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন পালন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। একই সাথে কক্সবাজারের বিভিন্ন উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে পালন করা হয়েছে শেখ কামালের জন্ম দিন।

আজ বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে প্রথমে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্ম বার্ষিকী পালন করা হয়।

প্রথমে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রব্ধা নিবেদন করেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড, সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড, ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সহ সভাপতি রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

এতে আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবছার উদ্দিন, অধ্যক্ষ জসিম উদ্দিন, মহিলা ক্রীড়া সংস্থার পক্ষে মাসুদা মোর্শেদা আইভী। এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কবির।

এর আগে কক্সবাজার জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, আনসার ভিডিপি, জয় কারাতে একাডেমী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads