ময়মনসিংহ ডিবি’র অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬

ময়মনসিংহ ডিবি’র অভিযানে মাদকসহ গ্রেপ্তারকৃত ৬ আসামী

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

ময়মনসিংহ ডিবি’র অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২ সেপ্টেম্বর, ২০১৯

ময়মনসিংহের কোতোয়ালী নান্দাইল, ভালুকাসহ জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে হেরোইন গাজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ প্রেস বিঞ্জপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ সুমন মিয়া (২৬), মোঃ আসাদ মিয়া (২২), মামুন (৩৪),। দিপু মিয়া (২০),শাহজাহান (২৪), মোঃ লিটন মিয়া (৩৮)।

সুত্রে জানা যায়, রবিবার রাতে থেকে সোমবার সকাল পর্যন্ত ডিবি’ পুলিশের এস আই মোঃ আবুবকর সিদ্দিক,মঞ্জুরুল হক, মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবা ও ১০গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads