ময়মনসিংহে ১০০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার গভীর রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহম্মেদের নেতৃত্বে একদল ডিবি পুলিশ কোতোয়ালী থানাধীন চরকালীবাড়ী চায়না মোড় থেকে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামাল (৪৭) মেহেদী হাসান ওরফে বাবুকে (২৮) গ্রেপ্তার করে।
এ ছাড়াও রোববার ভোরে ডিবির এসআই মো. সোহরাব আলীর নেতৃত্বে পরিচালিত আরেকটি পৃথক অভিযানে জেলার ভালুকা মডেল থানাধীন ভরাডোবা থেকে ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিলন মিয়া (৩৬) মোঃ মানিক মিয়াকে (২৮) গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার আসামিদের আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি সফিকুল ইসলাম।





