ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে একটি পিস্তল, ৪১০পিস ইয়াবা, ৬০গ্রাম হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এস আই মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে শনিবার রাতে কোতোয়ালীর ঢোলাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ১টি ৭.৬৫ পিস্তল ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজু মিয়া(৪২)কে গ্রেপ্তার করে। একই রাতে নগরির চরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ৩০গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান রাসেল (২৬)কে, ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মীর সজিব (৩০)কে গ্রেপ্তার করে।
এ ছাড়াও এসআই মোঃ আলা উদ্দিন বাদলের নেতৃত্বে পুলিশ কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ ঝাউগড়া হতে ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন (৪২)কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ।





