সারা দেশ

ময়মনসিংহের রাকিব হত্যা মামলার প্রধান আসামি শাওনসহ গ্রেপ্তার--৬

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ নভেম্বর, ২০২৩

 আব্দুল মান্নান পল্টন'ময়মনসিংহ:

আওয়ামী লীগ নেতার ভাতিজা আব্দুর রাজ্জাক রাকিব (২৪) হত্যা মামলায়  যুবলীগ নেতা শাওনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে বৃহস্পতিবার ১৭ নভেম্বর দুপুরে ঢাকার সাভার থানাধীন আমিন বাজার থেকে ৬ আসামিকে  গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগর যুবলীগের বহিষ্কৃত সদস্য  ১৪ টি মামলার আসামি  ইয়াছিন আরাফত শাওন (৩৫), তার ভাই মাসুদ পারভেজ (৩৭), সহযোগী আনিছুর রহমান ফারুক (৩৮), মানিক (৩২), মবিন (৩৩) ও শান্ত (২০)।

 গ্রেপ্তারকৃত সবাই রাকিব হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে দাবি করেছেন নিহতের চাচা ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাগর। 

 নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ১১ নভেম্বর শনিবার জেলার তারাকান্দা ও ফুলপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের অনুষ্ঠান থেকে তিনটি হাইয়েজ গাড়ি করে ময়মনসিংহে ফিরছিলেন শাওন পারভেজ ও তার কর্মীরা। রাত সাড়ে ৭ টার দিকে ময়মনসিংহ  নগরীর  চায়না মোড়ের টোল প্লাজায় পৌঁছালে সাইড দেওয়া নিয়ে এক ট্রাকচালকের সাথে তর্কে জড়ান শাওন পারভেজ ও তার কর্মীরা। একপর্যায়ে যুবলীগ নেতাকর্মীরা ট্রাকচালককে গাড়ি থেকে  টেনে হিচড়ে নামিয়ে  এলোপাথাড়ি  ছুরিকাঘাত করে। ট্রাক চালককে বাচাতে এসে  আব্দুর রাজ্জাক রাকিব, সাদেক আলী, শহিদ মিয়া নামে  আর তিনজন রক্তাক্ত জখম হন। এ অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুর রাজ্জাক রাকিবকে মৃত ঘোষণা করেন। 

শুক্রবার  দুপুর ২ টার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবির  ওসি ফারুক  হোসেন  জানান  প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী  শাওনের নামে হত্যা, অস্ত্র চাদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে  ১৪টি মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া সহযোগী সবার বিরুদ্ধেই  একাধিক মামলা রয়েছে। হত‍্যাকান্ডে জড়িত পলাতক বাকী  আসামিদেরকে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads