মোহনা টিভির যুগ পূর্তিতে নানা আয়োজন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মোহনা টিভির যুগ পূর্তিতে নানা আয়োজন

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর, ২০২১

দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভির যুগ পূর্তি উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর মোহনা টিভি দর্শক ফোরামের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহনা টিভির মির্জাপুর প্রতিনিধি ও মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

এ সময় অন্যান্যেন মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রিজাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফারজানা রহমান, সাবেক অধ্যক্ষ সালাহ্ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ভাওড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান আ. রউফ মিয়া, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ মির্জাপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে স্থানীয় এম.পি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের সুস্থতা কামনায় দোয়া করা হয়। পরে জমকালো আয়োজনে কেক কাটা হয়। সবশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, অতিথিরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads