মেলায় চৌধুরী শহীদ কাদেরের গবেষণাগ্রন্থ 'গণহত্যা-বধ্যভূমি ও গণকবর জরিপ: চট্টগ্রাম জেলা'

সংগৃহীত ছবি

ফিচার

মেলায় চৌধুরী শহীদ কাদেরের গবেষণাগ্রন্থ 'গণহত্যা-বধ্যভূমি ও গণকবর জরিপ: চট্টগ্রাম জেলা'

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, ২০২০

চট্টগ্রাম জেলায় ১৯৭১ সালে সংগঠিত গণহত্যা নিয়ে ড. চৌধুরী শহীদ কাদেরের গবেষণাগ্রন্থ 'গণহত্যা-বধ্যভূমি ও গণকবর জরিপ : চট্টগ্রাম জেলা' প্রকাশিত হয়েছে।

এই গ্রন্থে চট্টগ্রাম জেলার গণহত্যা, বধ্যভূমি, গণকবর ও নির্যাতন-কেন্দ্র সম্পর্কে আলোচনা করা হয়েছে।

প্রচলিত ধারণা অনুযায়ী, চট্টগ্রাম জেলায় ১১৫টির মতো বধ্যভূমি ও গণকবর রয়েছে। কিন্তু ড. শহীদ তার গবেষণায় এই জেলায় ৮৪৮টি গণহত্যার নিদর্শন খুঁজে পেয়েছেন। পূর্বের ধারণা এবং বর্তমান গবেষণায় প্রাপ্ত তথ্যের তুলনামূলক চিত্রও তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। যদিও গণহত্যায় নিহতদের প্রকৃত সংখ্যা বের করা সম্ভব না, কিন্তু এতে গণহত্যার তীব্রতা অনুমান করা সম্ভব হবে।

গবেষক এ গ্রন্থে শহীদদের একটা অসম্পূর্ণ তালিকাও সংযুক্ত করেছেন।

ড. চৌধুরী শহীদ কাদের প্রণীত এই গবেষণা গ্রন্থটি পাওয়া যাচ্ছে বইমেলার সুবর্ণ প্রকাশনীর স্টলে (স্টল নং -১৫৭-১৬০)। এছাড়া খুলনা বইমেলায় গণহত্যা জাদুঘরের স্টলে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads