মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মে, ২০২২

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পাপ্পুকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের আবু তাহেরের ছেলে। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

তিনি বলেন, পাপ্পু ২০১৫ সালের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি হত্যা মামলায় অভিযুক্ত আসামী ছিলেন। ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার ৫ম দায়রা জজ আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল। ঈদ করতে সে গ্রামের বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ঈদের আগের দিন গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads