মুন্সীগঞ্জে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ২ সপ্তাহ ব্যাপি ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
আজ বুধবার দুপুরে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয় কনফারেন্স কক্ষে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা এ তথ্য জনান জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।
এবারের ক্যাম্পেইনে জেলার ৬টি উপজেলায় ১৬শ ৩৫টি কেন্দ্রে ৬থেকে ১১মাস বয়সী ২৪ হাজার ৪৭৫ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১লক্ষ ৬৯ হাজার ৪৮৪ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ সভাপতিত্ব ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দেবরাজ মালাকারের সঞ্চালনায় ওরিয়েন্টেশন সভায় অংশ নেয় বিভিন্ন ইলেক্ট্রিনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত জেলার সাংবাদিক বৃন্দ।
এছাড়াও সভায় ভিটামিন এ ক্যাপসুল এর প্রয়োজনীয়তার বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। পাশাপাশি করোন সচতনতা ও ক্যাপসুল নিয়ে গুজবে বিভ্রান্ত হওয়ার আহ্বান জানানো হয়।





