মুন্সীগঞ্জে ১৪৫ মণ জাটকা ইলিশসহ ট্রলার জব্দ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মুন্সীগঞ্জে ১৪৫ মণ জাটকা ইলিশসহ ট্রলার জব্দ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩ এপ্রিল, ২০২১

মুন্সিগঞ্জে সদর উপজেলার ধলেস্বরী নদীর কাটপট্রি গুদারাঘাট এলাকা অভিযান চালিয়ে ১৪৫ মণ (৫ হাজার ৮শত কেজি) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। যার মূল্য ১৭ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে নৌ পুলিশ।

আজ শনিবার (৩ এপ্রিল) দুপুরে জব্দকৃত মাছগুলো স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।

এর আগে সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলার থেকে জাটকাগুলো জব্দ করা হয়। তবে এ সময় মাছের সাথে কাউকে পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ কবির হোসেন জানান, অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় জটকাগুলো উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাছগুলোর মূল্য ১৭ লক্ষ ৪০ হাজার এবং জব্দকৃত ট্রলারের মূল্য ৩ লক্ষ টাকা হবে।

পরে জব্দকৃত মাছগুলো মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা লিলাহ বোডিং ও স্থানীয় গরীবদের মাঝে বিলি করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads