মুন্সীগঞ্জে মুক্তি পেলেন ৪১ কারাবন্দি

মুন্সীগঞ্জ জেলা কারাগার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মুন্সীগঞ্জে মুক্তি পেলেন ৪১ কারাবন্দি

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মে, ২০২০

মুন্সীগঞ্জে করোনার কারণে লঘুদণ্ড মওকুফ করে শনিবার দুপুরে ৪১ বন্দিকে একযোগে মুক্তি দেয়া হয়েছে। তারা সকলেই তিন মাসের অধিক সময় কারাভোগ করেছে এবং অনুর্ধ ছয় মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত। এদের কারো জরিমান না থাকায় তাৎক্ষণিক মুক্তি দেয়া হয়। তবে জারিমানার টাকার পরিশোধ করতে না পারায় ২০ জনের মুক্তি আটকে আছে। সরকার কারাগাটির ৭১ জনের মুক্তি আদেশ জারি করেছে। এর আগে আরও ১০ জন কয়েদীকে মুক্তি দেয়া হয়। ৩৬৩ জনের ধারণ ক্ষমতার মুন্সীগঞ্জ জেলা কারাগারটিতে কয়েদি হাজতী মিলে ৭৬৩ বন্দি অবস্থান করছিল। সাজা মওকুফে পেয়ে খুশি মুক্তিপ্রাপ্তরা।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. নুরুন্নবী ভূইয়া জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে লঘুদণ্ড মওকুফ করে সরকার সদয় হয়ে করোনার কারণে এই মুক্তির আদেশ দেয়। মুন্সীগঞ্জ কারা কর্তৃপক্ষ ৭১ জন কয়েদী এবং ২০০ হাজতী সংখ্যা মন্ত্রাণালয়ে প্রেরণ করে। পরে সরকার তিন দফায় ৭১ জন কয়েদীকেই মুক্তির আদেশ দেয়। এর মধ্যে প্রথম দফায় একজন এবং দ্বিতীয় দফায় পাঁচ জন এবং তৃতীয় দফায় বাকী ৬৫ জনের আদেশ জারি হয়।

মুন্সীগঞ্জ কারা কর্তৃপক্ষ শুক্রবার রাতে তৃতীয় দফার মুক্তির আদেশ পেয়ে শনিবার দুপুরে ৪১ জনকে মুক্তি দেয়া হয়। এই তালিকার ৫ জন এর আগেই স্বাভাবিকভাবে মুক্তি পেয়ে যায়।
তবে এখনও জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তৃতীয় দফার ১৯ জন এবং দ্বিতীয় দফার একজনের এখনও মুক্তি এখন হয়নি। মামলার আদেশ অনুযায়ী ধার্য্য করা জরিমানার টাকা পরিশোধ করলেই মুক্তি দেয়ার পরই মুক্তি পাবে। নতুবা আনাদায়ী সাজা খেটে তারা মুক্তি পাবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads