মুন্সীগঞ্জে ভিমরুলে কামড়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

মুন্সীগঞ্জে ভিমরুলে কামড়ে শিশুর মৃত্যু

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর, ২০২০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভিমরুলের কামড়ে ফাহাদ তালুকদার নামে সাড়ে ৩ বছরের এক শিশু মারা গেছে এবং মরিয়ম নামে ৪ বছরের অপর ১ শিশু আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামে। ফাহাদের বাবার নাম মামুন তালুকদার এবং মরিয়মের বাবার নাম মফিজুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার বিকালে বাড়ির উঠানে খেলার সময় ফাহাদ ও মরিয়মকে ভিমরুলে কামড় দেয়। আহত অবস্থায় ২ জনকেই প্রথমে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ২ শিশুকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় ফাহাত তালুকদার মারা যায় এবং অপর শিশু মরিয়ম মিটফোর্ড হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান বলেন, ২ শিশুকেই হাসপাতালে নিয়ে আসছিল ২ জনের শরীরেই ভিমরুল অনেক জায়গায় কামড় দিয়েছে। তাদের অবস্থা বেশী ভালো ছিল না বলে মিটফোর্ডে রেফাড করা হয়েছে।

বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক একই গ্রামের পাশা-পাশি বাড়ীর ২ শিশু ভিমরুলে কামড় দিয়েছে ১ জন মারা গেছে অন্যজন ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads