মুন্সীগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মুন্সীগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর, ২০২০

মুন্সিগঞ্জের নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক ভিডিও কনফারেন্সে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি শুভ উদ্বোধন করেন।

এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ মুন্সিগঞ্জ হোসনে আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি মৃনাল কান্তি দাস, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সচিব মোঃ গোলাম সারওয়ার, আইন ও বিচার বিভাগ ও প্রধান সমন্বয়ক যুগ্নসচিব বিকাশ কুমার সাহা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ঢাকা গণপূর্ত জোন মোসলেহ উদ্দিন আহাম্মদ, জেলা প্রশাসক মুন্সিগঞ্জ মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মুন্সিগঞ্জ আব্দুল মোমেন পিপিএম প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads