মুন্সীগঞ্জে কাউন্সিল প্রার্থীকে কুপিয়ে জখম

প্রতীকী ছবি

সারা দেশ

মুন্সীগঞ্জে কাউন্সিল প্রার্থীকে কুপিয়ে জখম

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জানুয়ারি, ২০২১

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কমলাঘাট বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কমলাঘাট সুবন ওয়েল ম্যাটন কারখানাতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওলাদ হোসেনসহ তার সমর্থকরা হামলা চালিয়ে তার হাত-পা ভেঙ্গে দিয়েছে। গুরুতর অবস্থায় আবু তাহেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আবু তাহের মিরকাদিম পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। একই ওয়ার্ডের উটপাখি প্রতীকের প্রতিপক্ষ কাউন্সিল প্রার্থী আওয়লাদ হোসেনের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আবু তাহের।

সূত্রে আরও জানা যায়, মিরকাদিম পৌরসভায় আওয়ামী লীগের দুইপক্ষ শাহীন ও কালাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত দন্দ্ব চলে আসছিলো। এরমধ্যে আবু তাহের শাহীন সমর্থক ও আওলাদ কালাম সমর্থক হিসাবে পরিচিত। আসন্ন ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে তারা দুজনই একই ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। পূর্ব বিরোধ ও নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সকাল ৯টার দিকে আওলাদ পক্ষের সেচ্ছাসেবকলীগ নেতা জনি, জিল্লু, মাসুদ সহ ১০জন আবু তাহেরের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে চলে যায় তার। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে আসা হয়।

এর আগে গত ১৬ জানুয়ারী পৌরসভার ভূবনপাড়া এলাকায় পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনে বাড়িতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এ ঘটনায় সন্ত্রাসী জুবায়ের হোসেন জনিসহ ১০ থেকে ১২ জন আকস্মিক হামলা চালিয়ে আহত করেছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মোমেন বলেন- এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থ গ্রহন করা হবে। তবে মিরকাদিম পৌর নির্বাচন নিয়ে এর আগেও একটি ঘটনা ঘটেছে। এসব বিয়ষগুলো প্রশাসনের নজরে রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয় হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads