মুন্সীগঞ্জে আরও ৫ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

সারা দেশ

মুন্সীগঞ্জে আরও ৫ জনের করোনা শনাক্ত

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ এপ্রিল, ২০২০

মুন্সীগঞ্জে বুহস্পতিবার নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার ৬ টি উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সদর উপজেলায় একজন, টঙ্গীবাড়িতে একজন, লৌহজংয়ে ২ জন ও গজারিয়া উপজেলায় একজনের করোনা শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত জেলার ৬ উপজেলায় ১৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে জেলায় সর্বমোট ২৪ জনের করোনা শনাক্ত  হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads