মুন্সীগঞ্জের হত্যা মামলায় তিন আসামীর মালামাল ক্রোক

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মুন্সীগঞ্জের হত্যা মামলায় তিন আসামীর মালামাল ক্রোক

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মার্চ, ২০২০

সড়ক পরিবহন শ্রমিক লীগ গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি. আলম হত্যা মামলার প্রধান আসামী রাসেল সরকারসহ মজিবুর ও উজ্জ্বলের যাবতীয় অস্থাবর সম্পত্তি আদালতের আদেশে ক্রোক করা হয়েছে।

আজ রোববার সকালে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন ও ওসি (তদন্ত) মামুন-আল-রশিদের উপস্থিতিতে উপজেলার ইমামপুর গ্রামে রাসেল সরকার, উজ্জ্বল ও মুজিবরের বাড়ি থেকে যাবতিয় মালামাল ক্রোক করে গজারিয়া থানায় নিয়ে আসে পুলিশ।

গজারিয়া থানার ওসি তদন্ত মামুন-আল-রশিদ জানান, পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত উপরোক্ত তিন আসামীর যাবতিয় অস্থাবর সম্পত্তি (মালামাল) ক্রোকের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা মেনেই আজ তাদের মালামাল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাকি প্রক্রিয়া আইন মেনে করা হবে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, পলাতক আসামীদের আটকে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে অচিরেই আসামীদের আটক করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ৪মার্চ ভোরে উপজেলার রসুলপুর গ্রামে সন্ত্রাসী রাসেল বাহিনীর হামলায় সড়ক পরিবহন শ্রমিক লীগ গজারিয়া উপজেলার সাধারণ সম্পাদক বি. আলমসহ নয়জন আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার মারা যায় বি.আলম।

এই ঘটনায় গজারিয়া থানায় তিনটি পৃথক মামলা করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads