মুজিবনগর দিবস ইতিহাসের মীমাংসিত বিষয়, এটা নিয়ে বিতর্ক করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে মুজিবনগর দিবস উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।
এসময় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতার্কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এ দিবসটি পালন করে না তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা না। তাদের ছদ্মবেশী বর্ণচোরা মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেন তিনি। সংগঠনকে শক্তিশালী করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা হবে বলেন জানান ওবায়দুল কাদের।





