মুকসুদপুরে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মুকসুদপুরে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৬ অগাস্ট, ২০২০

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লিটন দত্তকে আটক করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাতে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক রবিউল ইসলাম এর নেতৃত্বে মুকসুদপুর উপজেলার দক্ষিন চন্ডিবরদী থেকে তাকে আটক করা হয়।

এ সময় আটক আসামির কাছ থেকে ৭১ পিস ইয়াবা এবং মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ১টি সিমকার্ড উদ্ধার করা হয়।

পরে আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্ত করবেন মুকসুদপুর থানার এস আই শাহজাহান।

আটক আসামি লিটন দত্ত পার্শ্ববর্তী ফরিদপুর জেলার নগরকান্দা থানার চাঁদহাট গ্রামের রবীন্দ্রনাথ দত্তের ছেলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads