সারা দেশ

মুকসুদপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মে, ২০২১

গোপালগঞ্জের মুকসুদপুরে ১’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবাইদুল মৃধা (৪৫) কে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ।

গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করে। আটককৃত মাদক ব্যবসায়ী ওবাইদুল মৃধা পৌরসভার টেংরাখোলা গ্রামের কোবাদ মৃধার ছেলে। রবিবার গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার করার নিমিত্তে অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ওবাইদুল মৃধার নামে মাদক মামলা দায়ের করা হয়েছে। আরও দুইটি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads