মুকসুদপুরে ট্রাক চাপায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর

প্রতীকী ছবি

সারা দেশ

মুকসুদপুরে ট্রাক চাপায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৮ মার্চ, ২০২২

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ব্র্যাক এনজিওর নারীকর্মী সুপর্ণা মজুমদার (৩৫) মারা গেছেন।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের হলুদ ভিটা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, ব্র্যাক এনজিওর বাটিকামারী শাখার দুইকর্মী কামরুল ও সুপর্ণা মজুমদার মোটর সাইকেল যোগে হলুদভিটা থেকে বাহাড়া যাওয়ার সময় সামনে থেকে আসা ট্রাক (বগুড়া ট ১১-১২৩২) চাপা দিলে ঘটনাস্থলেই সুপর্ণা মজুমদারের মৃত্যু হয়। আহত মটর সাইকেল চালক কামরুলকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সুপর্ণা মজুমদার গোপালগঞ্জ সদরের রঘুনাথপুর গ্রামের চিন্ময় চৌধুরীর স্ত্রী।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, উপজেলার হলুদভিটা নামক স্থানে ট্রাকের চাপায় ব্র্যাক এনজিওর নারী কর্মী সুর্পণা মজুমদার নিহত হয়েছে। লাশ উদ্ধার করে মুকসুদপুর থানায় আনা হয়েছে। মুকসুদপুর থানা পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরবর্তী ব্যবস্থা নিবে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads