মির্জাপুরে আ.লীগের ৬ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মির্জাপুরে আ.লীগের ৬ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর, ২০২১

“আওয়ামী লীগের গলার কাটা বিদ্রোহী প্রার্থীরা” এই শিরোনামে গত মঙ্গলবার দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি দলের নেতাদের দৃষ্টিগোচর হলে নড়েচেড়ে বসেন দলটির দায়িত্বরতরা। এরপর বিদ্রোহীদের তালিকা তৈরি করা হয়। দলের সিদ্ধান্তকে না মেনে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় ৬ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ও সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ স্বাক্ষরিত দলীয় প্যাডে এ সংক্রান্ত চিঠিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন, সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।

বহিষ্কৃতরা হলেন- আনাইতারা ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল (ময়নাল), একই ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মহেড়া ইউনিয়ন আ.লীগের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাদশা মিঞা, বাঁশতৈল ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম, একই ইউনিয়ন আ.লীগের প্রস্তাবিত কমিটির সদস্য মো. হেলাল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক মো. লাল মিয়া (লাল)।

উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আ.লীগের গঠনতন্ত্রের ৪৬/ক ও ঠ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের আ.লীগের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads