সারা দেশ

মির্জাপুরে আগুনে ঘর ভষ্মিভূত, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ অক্টোবর, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বসত ঘর ভষ্মিভূত হয়েছে।

আজ রোববার দিনগত রাত আনুমানিক ২টার দিকে মির্জাপুর পৌরসদরের পোষ্টকামুরী মধ্যপাড়া গ্রামের নুরুল ইসলাম নুরুর বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. কাইয়ুম মিয়া জানান, রাত দুইটার দিকে হঠাৎ পোড়া গন্ধ পাই। পরে ঘর থেকে বেরিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে নুরু চাচার ঘরে। ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে আগুন নেভানোর কাজ চালায়। প্রায় ১ ঘন্টা কাজ শেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একটি মোটরসাইকেলসহ ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ঘরের মালিক নুরুল ইসলামের।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট অগ্নি নির্বাপনের কাজ চালায়। ১ ঘন্টা পর আগুন নেভানো সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে, তারা যদি এ বিষয়ে থানায় জি.ডি. করেন তাহলে তদন্ত কমিটি গঠন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও আগুন লাগার কারণ বের করা যেতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads