মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,সেনবাগ প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে ১০ কৃষকদের বিনামূল্যে পাওয়ার ট্রিলার (হ্যান্ড ট্রাক্টর) বিতরণ করেছে মার্কেন্টাইাল ব্যাংক। দুপুরে ব্যাংকের চেয়ারম্যান ও নোয়াখালী-২ সেনবাগ আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলম মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বরাদ্দকৃত সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ১০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ওই পাওয়ার ট্রিলার (হ্যান্ড ট্রাক্টর)গুলো বিতরণ করেন।
ব্যাংক সুত্রে জানাগগেছে,প্রতিটি পাওয়ার ট্রিলার হ্যান্ড ট্রাক্টরের মূল্য প্রায় ২লাথ ২০হাজার টাকা
এ সময় ১০ জন কৃষকের হাতে ১০টি পাওয়ার ট্রিলার ও কৃষি যন্ত্রপাতি তুলে দেন ব্যাংকে চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন-মার্কেন্টাইল ব্যাংকের সেনবাগ শাখা ব্যবস্থাপক মোঃ জহিরুল আলম, সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আলম,সহকারী কৃষি কর্মকর্তা গোলাম আজম সুমন, সাংসদের স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী, ওসি তদন্ত রুহুল আমিন বিপ্লবসহ উপকার ভোগী কৃষকগণ।





