মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দিলারা মোস্তফা

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দিলারা মোস্তফা

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩ জুলাই, ২০২২

মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফা বলেছেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে কাজ করছেন। সমাজের বিত্তশালী জনপ্রতিনিধি থেকে শুরু কওে সরকারি কর্মকর্তা কর্মচারি সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে দেশের মানুষ উপকৃত হবে।

আজ রোববার বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের পৌর এলাকার বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ও মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফার সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি।

আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক সন্তোজ কুমার মন্ডল, মানিকগঞ্জ পৌর কাউন্সিলর আজাদ হোসেন মাস্টার, কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ করিম,রাসেল আহম্মেদ, আজাদ হোসেন,  চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রতি বছরের ন্যায় দুই হাজার ৫০০ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।    

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads