সারা দেশ

মানিকগঞ্জে প্রেসকর্মীর গলাকাটা লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মে, ২০২১

মানিকগঞ্জের শিবালয়ে রমজান আলী (৩০) নামে এক প্রেসকর্মীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ শুক্রবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া চর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

প্রেসকর্মী রমজান আগ শিমুলিয়া গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি প্রেসে অপারেটর হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্র জানাগেছে, রমজান আলী ঢাকার উত্তরা এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। তার স্ত্রী উত্তরার একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত রাতে অসুস্থ মাকে দেখার জন্য তিনি ঢাকা থেকে বাড়ি আসছিলেন। পথে দুবৃর্ত্তরা তাকে হত্যা করে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads