সারা দেশ

মানিকগঞ্জে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩ জানুয়ারি, ২০২২

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নৌকা প্রতীকের দুটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (২ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে কাকনা উচ্চ বিদ্যালয় ও নিরালী বাজারের পশ্চিম পাশের একটি প্রচারণা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

নৌকা প্রতীক প্রার্থী ইদ্রিস আলীর অভিযোগ, নির্বাচনের পরিবেশ অস্থিরতা করতে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী ধামশ্বর ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাবেক সভাপতি আব্দুল মজিদ ও ধামেশ্বর ইউনিয়ন যুবলীগের সাবেক উপদেষ্টা তারেক হাসান গং সমন্বয়ে দুটি ক্যাম্পে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। 

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান ও থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া হোসেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন, ঘটনা ঘটার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো পর্যন্ত এই ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান বলেন, আগামী ৫ ই জানুয়ারী দৌলতপুর উপজেলায় অবাদ নিরপেক্ষ একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিতে আমরা অঙ্গিকারবদ্ধ। রাতের আধারে নির্বাচনি ক্যাম্পে আগুন লাগিয়ে যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়েছে এবং কোন প্রার্থী নির্বাচনি আচরন বিধি লঙ্গন করে তাদেরে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads