সারা দেশ

মানবিক সহায়তা পেলেন তারানগরের ১ হাজার পরিবার

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০২১

ঢাকার কেরানিগঞ্জের তারানগর ইউনিয়নে করোনায় কর্মহীন হয়ে পড়া ১ হাজার দুঃস্থ ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে তারানগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক।

এসময় আরো উপস্থিত ছিলেন তারানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইজাজুল জজিল রিপন। কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা, তারানগর ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল কালাম স্বপন, যুবলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলামসহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এসময় তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, মাননীয় বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ এর এ মানবিক সহায়তা খেটে খাওয়া অসহায়দের মাঝে সঠিকভাবে পৌঁছে দিতে আওয়ামী লীগ নেতা কর্মীরা প্রতি পাড়া মহল্লা নামে তালিকা করে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এই খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। তবে করোনা পরিস্থিতি যতদিনে শেষ না হচ্ছে, কর্মহীন মানুষের পাশে এই মানবিক আর্থিক সহযোগিতা করবেন বলে জানান এই নেতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads