মানবতার সেবায় ওরা ১১ জন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মানবতার সেবায় ওরা ১১ জন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুন, ২০২০

ওরা ১১ জন। দলীয় ও ধর্মীয় বৃত্তের পরিমন্ডলে আটকে না থেকে এই করোনা দুর্যোগে মানবিকতাকে হৃদয়ে ধারন করে কুমিল্লার মুরাদনগরে করোনায় মারা যাওয়া মৃতদেহ দাফন ও সৎকার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরা সবাই মুরাদ নগর উপজেলা যুবলীগের সদস্য। সংগঠনের ভারপ্রাপ্ত আহবায়ক মো. রুহুল আমিনের নেতৃত্বে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা প্রায় সবকটি মৃতদেহ জীবনের ঝুকি নিয়ে দাফন ও দাহ করে এই ১১জনের দল।

মুসলিম হয়ে এক হিন্দু ব্যাক্তির লাশের সৎকার করে আলোচনায় আসেন এই আর্ত-মানবতায় নিবেদিত দলটি। এলাকার মানুষ বিষয়টিকে সাধু বাদ জানিয়েছেন।

উপজেলার যাত্রাপুর গ্রামের গত শুক্রবার রাতে প্রদীপ চন্দ্র দেবনাথ নামের এক ইউপি সচিব মৃত্যুবরণ করলে তার পরিবার ও আত্মীয় স্বজনরা লাশটিকে সৎকারে আপারগতা প্রকাশ করলে উপজেলা আওয়ামী যুবলীগের ১১ জন নেতাকর্মীরা লাশটি সৎকারের ব্যাবস্থা করে । এ ছাড়াও উপজেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ১২ জনের কাপন দাফনের ব্যবস্থা করেছে তারা। স্থানীয় জনগন মনে করছে, এ ধরনের ঘটনা সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। ১১জনের এই দলটি তাদের এই মহৎ উদ্যোগ অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা করছে এলাকার সকলে। তবে এই কাজটি সম্পন্নের সময় এই দলের কেউ আক্রান্ত হলে তাদের সুচিকিৎসা ও পরিবারের নিরাপত্তার বিষয়টি প্রশাসন বিবেচনা করবে এমনটা প্রত্যাশা করছে সচেতন নাগরিকরা।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. সিরাজুল ইসলাম মানিক জানান, এই টিমের স্বাস্থ্য সুরক্ষার জন্য সকল সরঞ্জাম ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস জানান, ১১ জনের এই দলটিকে উপজেলা প্রশাসন থেকে সকল ধরনের সহযোগীতা করা হচ্ছে এবং ভবিষ্যতে ও করা হবে। এই উদ্যোগটি আসলেই একটি প্রশংসনীয় উদ্যোগ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads