নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেছেন, সরকার নতুন যে সড়ক আইন প্রণয়ন করছে তা মালিক শ্রমিকসহ সবার জন্য গ্রহনযোগ্য, যা যাত্রী দূর্ভোগ কমিয়ে আনার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরাবে।
আজ রোববার ইমাম গাজ্জালী (রা:)পরিবহনের মাধবদী থেকে ভৈরব কাউন্টার সার্ভিসের শুভ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি মালিক শ্রমীকদের উদ্দেশ্য করে বলেন কোন অবস্থাতেই লাইসেন্স বিহীন কোন গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না।
মাধবদী বাসষ্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এ.এইচ.এম জাহাঙ্গীরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শফিউল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ নরসিংদী জেলা মিনি বাস সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম ভূইয়া নোয়াব, হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর গোলাম মাওলা, মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ানসহ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি জাকির হোসেন মৃধা, সার্বিক সহযোগিতায় ছিলেন ইমাম গাজ্জালী (রা:)পরিবহনের হাজী আসাদ মিয়াসহ অন্যান্য মালিকগণ।





