নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা ইউনিয়নের একদল চিহ্নিত ভূমিদস্যু, সন্ত্রাসীদল চর মাধবদী গ্রামের অসহায় পরিবার রিনা বেগমের স্বামী আবুল হোসেনকে বাড়ি ঘর ভেঙ্গে উচ্ছেদ করতে উঠে পড়ে লেগেছে। এ ব্যাপারে রিনা বেগম বাদী হয়ে নরসিংদী জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের জানা যায়, রিনার স্বামী আবুল হোসেন পৈতিৃক ও খরিদা সূত্রে বাড়ি ঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। গফুর মিয়ার সন্ত্রাসী ছেলে আনোয়ার হোসেন, নাজিম উদ্দিন, মনু, মোহাম্মদ আলী, কাইউম ফরাজী , সাবেতুর নাহার সহ প্রায় ৫০/৬০জন চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জীত হয়ে রিনা ও তার পরিবারের লোকজনকে মারধর শুরু করে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ভূমিদস্যুরা চলে যায়। ভূমিদস্যুরা এ বলে হুমকি দেয় যে যেকোনো মুহুর্তে রিনা ও রিনার পরিবারের লোকজনকে খুন করে বাড়ি ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবে।
এ ব্যাপারে রিনা বেগম বাদী হয়ে মাধবদী থানায় ও পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়, উল্লেখিত ভূমিদস্যুরা এলাকার নিরীহ মানুষকে হয়রানী করে জমি জবর দখল করে নিচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।





