সারা দেশ

মাদারীপুরে তিনদিন ব্যাপি কৃষি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ নভেম্বর, ২০২৩

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে তিনদিন ব্যাপি কৃষি উন্নয়নের মাধ্যমে ‘পুষ্টি খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী সদর উপজেলার আচমত আলী খান মিলাতায়নে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ইমাম, পুরোহিত, কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ফলিত পুষ্টি খাদ্য কৃষি মৎস, প্রাণীসম্পদ ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে আগত কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্ত রানী সরকার। পরে কর্মশালাটি পরিচালনা করেন বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল ইসলাম। দেশে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পুষ্টি ও খাদ্য উন্নয়নের লক্ষে বারটানের ভূমিকার আলোচনা করা হয়।

প্রশিক্ষণের শেষের দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads