মাদরীপুরে পালাতক আসামি গ্রেপ্তার

নিশাত হাওলাদার

ছবি : সংগৃহীত

সারা দেশ

মাদরীপুরে পালাতক আসামি গ্রেপ্তার

  • মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২১ নভেম্বর, ২০২০

মাদারীপুরে উত্তর পাঁচখোলা ইউনিয়নের বাসিন্দা একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী নিশাত হাওলাদার (১৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ।

আজ শনিবার রাত আনুমানিক দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিশাত হাওলাদার (১৯) পাঁচখোলা ইউনিয়নেরই একটি বাসা থেকে এস আই নুর মোহাম্মদ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নিশাত হাওলাদার (১৯) ওই ইউনিয়নের কামাল হাওলাদারের ছেলে।

উক্ত আসামি দন্ডবিধি ধারা ৩২৩ এবং ৫০৬ ধারা মোতাবেক দায়েরকৃত মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিল। তার বিরুদ্ধে একধিক মামলা ও বিভিন্ন অপরাধ করে আসছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞাঁ বলেন, আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতে প্রেরণ করা হবে এবং আইনানুগ সকল ব্যবস্থা নেয়া হবে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads