মাতামুহুরী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন : জরিমানা ৫০ হাজার

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদী থেকে এভাবেই অবৈধ ভাবে বালু উত্তোলন করা হয়

ছবি : বাংলাদেশের খবর

আইন-আদালত

মাতামুহুরী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন : জরিমানা ৫০ হাজার

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ অক্টোবর, ২০১৯

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন। এ সময় একটি জেনারেটর ও একটি পাম্প মেশিন উদ্ধার করা হয়। জরিমানা প্রদানকারী শহিদুল ইসলাম উপজেলার বিএমচ ইউপির জালাল আহমদের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন জানান, মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলনে খবর পাই। বালু উত্তোলনে সেখানে চোরাবালি তৈরি হয়। এতে কিশোর-কিশোরীরা ঝুঁকির মধ্য থাকে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান চালানো হয়। অভিযানে বালু ব্যবসায়ী শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একটি জেনারেটর ও পাম্প মেশিন উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের পেশকার ও ভুমি অফিসের সহকারী মিলন বড়ুয়া, চকরিয়া থানার এসআই কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স।

স্থানীয়রা অভিযোগ করেছেন, মাতামুহুরী নদীতে অন্তত ৫০টি ড্রেজার মিশিং বসিয়ে প্রতিনিয়ত কোটি কোটি টাকার বালু উত্তোলন করছে। কিন্তু প্রশাসন এসব বালু উত্তোলনকারীদের সাথে প্রভাবশালীদের যোগসুত্র থাকার কারণে ওই এলাকায় কোন ধরণের অভিযান পরিচালনা না করে চোখ বন্ধ করে রয়েছে। মাতামুহুরী নদীতে অবৈধ ভাবে বসানো সকল ড্রেজার মিশিং জব্দের দাবী জানিয়েছেন পরিবেশ সচেতন মহল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads