মহেশপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

মহেশপুর ম্যাপ

সারা দেশ

মহেশপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

  • মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ডিসেম্বর, ২০১৯

মহেশপুরে পারিবারিব কলহের জের ধরে স্ত্রী মাজেদা খাতুনকে (৬০) শ্বাষরোধ করে হত্যার পর স্বামী শাহাজুদ্দিন মণ্ডল (৭০) নিজেই কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। এলাকাবাসী শাহাজুদ্দিন মণ্ডলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আজ রোববার সকালে সংবাদ পেয়ে নিহত মাজেদা খাতুনের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এলাকাবাসী জানান, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এক পর্যায়ে রাতের কোন এক সময় স্বামী শাহাজুদ্দিন ম-ল তার স্ত্রী মাজেদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে।

মহেশপুর থানার ইন্সেপেক্টার (তদন্ত) আমানউল্লাহ জানান, শনিবার রাতে ঝিটকিপোতা গ্রামের শাহাজুদ্দিন মণ্ডল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে নিজেও কিটনাশক পানে করে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে শাহাজুদ্দিন মণ্ডল মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।এঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads