মহেশখালীর মাতারবাড়ীতে যুবলীগ নেতার লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

সংগৃহীত ছবি

সারা দেশ

মহেশখালীর মাতারবাড়ীতে যুবলীগ নেতার লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ১২ এপ্রিল, ২০২০

বাড়ির সীমানা নিয়ে কথাকাটির জের ধরে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা দোলোয়ারের লাথি আঘাতে শরীফ আহামদ প্রকাশ পেটান আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের তিতা মাঝি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পেটান আলী ওই গ্রামের মৃত নজির আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশি ইউনিয়ন যুবলীগের নেতার বাড়ির পাশে নিহত ভিক্ষুক বসবাস করে আসছেন। কিন্তু নিহত বৃদ্ধা বসত ঘরে নলকূপের পানি চলাচলের জন্য একটি গর্ত করতে চাইলে ওই যুবলীগ নেতা দেলোয়ার বাঁধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পেটান আলীকে স্বজুরে লাথি মারে যুবলীগ নেতা। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পেটেন আলী। এরপর থেকে দেলেয়োর পলাতক রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসীরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) প্রভাষ চন্দ্র ধর জানান, এ ঘটনায় যদি কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছমি উদ্দিন বলেন,আমি খবর শুনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। লোকজনের কাছে জানতে পারলাম দেলোয়ার ঐ বৃদ্ধকে লাথি মেরেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads