নওগাঁর মহাদেবপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ১৩৭০ জন অতিদরিদ্র পরিবারে ঈদ উদযাপনে ১৫ কেজি করে চাল বিতরণের মধ্যদিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন উদ্বোধন করেন।
এ সময় এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, সকল মেম্বারগণ, এলাকার গুণ্যমান্য ব্যক্তিবর্গসহ ১৩৭০ জন ভিজিএফ সুবিধাভূগীগন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার মহাদেবপুর সদর ইউনিয়নে ১৭৪০ জন, হাতুড় ইউনিয়নে ১২৫০ জন, খাজুর ইউনিয়নে ১৪৭০ জন, চাঁন্দাশ ইউনিয়নে ১২২০ জন, রাইগাঁ ইউনিয়নে ১৪৯৪ জন, সভাপুর ইউনিয়নে ১১৭০ জন, উত্তরগ্রাম ইউনিয়নে ১৩৫০ জন, চেরাগপুর ইউনিয়নে ১১৭১ জন ও ভীমপুর ইউনিয়নে ১২৯০ জনকে ১৫ কেজি করে ভিজিএল এর চাল ঈদ-উল-ফিতরের পূর্বে বিতরণ করা হবে।





