মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদ ডাকবাংলোর হলরুমে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও প্রেসিডিয়াম সদস্য বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হক আজাদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শাখার সভাপতি মাষ্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, সেক্রেটারী প্রভাষক মুহাম্মদ শহিদুল আলম, সিনিয়র সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, সদস্য মুহাম্মদ জামাল উদ্দীন, মুহাম্মদ আব্দুল কাদের, পোরশা উপজেলা শাখার উপদেষ্টা মুহাম্মদ জাকারিয়া, উপজেলা শাখার সেক্রেটারী মুফতি মুহাম্মদ মারিফুল ইসলাম, নাজমুল হুদা জুয়েল, মুহাম্মদ সুলতান প্রমূখ।





