নরসিংদীর মনোহরদীতে সম্রাট ট্রান্সলাইন প্রাইভেট লিমিটেড পরিবহনের ড্রেনেরঘাট টু মহাখালী সার্ভিস উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার ড্রেনেরঘাট বাসস্ট্যান্ডে সম্রাট পরিবহনের সার্ভিস উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। এর ফলে ড্রেনেরঘাটসহ আশেপাশের লোকজনের মহাখালীর সাথে যাতায়াতের দীর্ঘ দিনের দূর্ভোগ দূর হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রহিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আপেল মাহমুদ, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খসরু মাস্টার, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান জুয়েল, সম্রাট ট্রান্সলাইন প্রা: লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মাসুদ মিয়া, মনোহরদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমুল কবীরসহ প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্য নির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী বলেন, ড্রেনেরঘাট, সাগরদীসহ আশেপাশের এলাকার লোকজনকে রাজধানীর মহাখালী যেতে খুব দূর্ভোগ পোহাতে হতো। এই অজ্ঞলে মহাখালী যাওয়ার কোন পরিবহন সার্ভিস না থাকায় তাদের দূরবর্তী চালাকচরে গিয়ে যাতায়াত করতে হতো। অনেক সময় রাতে ঢাকা থেকে চালাকচরে পৌছেঁ গাড়ি না পাওয়ার কারণে নারী-শিশুদের দুর্ভোগে পড়তে হতো। এখন সম্রাট পরিবহন চালু হওয়ার কারণে নারী-পুরুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। পাশাপাশি এই অঞ্চলের লোকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।





