মনোহরদীতে কম্বাইন হার্ভেস্টার দিয়ে ধান কাটলেন শিল্পমন্ত্রীর ছেলে সাদী

মনোহরদীতে কৃষকদের উদ্বুদ্ধ করতে কম্বাইন হার্ভেস্টার দিয়ে ধান কাটছেন শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

মনোহরদীতে কম্বাইন হার্ভেস্টার দিয়ে ধান কাটলেন শিল্পমন্ত্রীর ছেলে সাদী

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১ মে, ২০২০

নরসিংদীর মনোহরদীতে দ্রুত বোরো ধান ঘরে তুলতে সরকারি ভর্তুকির কম্বাইন হার্ভেস্টার মেশিন কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কৃষকদের উদ্বুদ্ধ করতে কম্বাইন হার্ভেস্টার দিয়ে সহজেই ধান কেটেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। উপজেলার গোতাশিয়া ইউনিয়নের নন্দীর বিলে নিজের জমির ধান কাটেন তিনি।

এ সময় স্থানীয় কৃষকরা উপস্থিত থেকে মেশিনে ধান কাটা প্রত্যক্ষ করেন। পরে শিল্পমন্ত্রী ছেলে সাদী মেশিনে ধান কাটার বিভিন্ন সুবিধা তুলে ধরেন। অল্প সময়ে সহজেই ধান কাটার এই প্রযুক্তি পেয়ে উৎফুল্ল কৃষক ও কৃষাণীরা।

হার্ভেস্টার প্রতিটি মেশিনের মূল্য ২৯ থেকে ৩০ লাখ টাকা। এরমধ্যে সরকার ১৪ লাখ টাকা ভর্তুকি প্রদান করে। ইতিমধ্যে প্রথম দফায় একটি হার্ভেস্টার মেশিন প্রদান করা হয়েছে, দ্বিতীয় দফায় আরও দুটি মেশিন প্রদান করা হবে।

মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী বলেন, জননেত্রী শেখ হাসিনা সব সময় কৃষকদের সর্বোচ্চ প্রাধান্য দেন। করোনার কারণে শ্রমিক সংকটের কারণে বর্ষার পানি আসার আগেই কৃষকের ধান ঘরে তুলতেই হার্ভেস্টার মেশিন প্রদান করা হয়। জননেত্রী শেখ হাসিনার সাশ্রয়ী এই সুবিধা সম্পর্কে কৃষকদের উদ্বুদ্ধ করতেই আমি নিজের জমিতে আজকে ধান কেটেছি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads